Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পঞ্চগড়ের বোদায় বিপন্ন প্রাণি বনরুই উদ্ধার

BN DESK
10 November 2025, 05:00 AM পড়তে ১ মিনিট

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা থেকে বিপন্ন প্রাণি বনরুই উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত ১০টায় উপজেলার ঝলইশালশিরি এলাকার নজিরতন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রাণিটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়-সংলগ্ন ধানক্ষেত থেকে প্রাণিটি মাঠে উঠে আসার সময় লোকজন চিনতে না পেরে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে।

পরবর্তীতে স্থানীয় ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের প্রতিষ্ঠাতা সদস্য শহীদুল ইসলাম খবর পেয়ে প্রাণিটি উদ্ধার করেন এবং এর নাম বনরুই বলে শনাক্ত করেন। এটি বিপন্ন প্রাণি বলেও জানান তিনি। এ বিষয়ে শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত কালিয়াগঞ্জ নজিরতন উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে বনরুইটি উদ্ধার করি।

মানুষের আঘাতে রক্তাক্ত হলেও প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এখন প্রাণিটি সুস্থ আছে। সীমান্তবর্তী ভারত থেকে খাবারের সন্ধানে এটি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রধান সানাউল্লাহ পাটোয়ারীর নির্দেশে এবং দিনাজপুর ডিভিশনের ফরেস্ট কর্মকর্তার পরামর্শে বনরুইটি সিলেটের রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো হবে।

এলাকা: পঞ্চগড় বোদা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

পঞ্চগড়ের বোদায় বিপন্ন প্রাণি বনরুই উদ্ধার

B
BN DESK | 28 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার