Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পঞ্চগড়ের বোদায় ২টি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন

BN DESK
18 December 2025, 07:55 PM পড়তে ১ মিনিট

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় জেলা প্রশাসনের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ২টি ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়েছে। এসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, আগুন নিভিয়ে দেওয়াসহ কাঁচা ইট বিনষ্ট করা হয়।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার বোদা পৌরসভা এলাকায় অবস্থিত মেসার্স এমএমএল ব্রিকস ও মেসার্স এসএআর ব্রিকস নামক ২টি ইটভাটায় অভিযান চালানো  হয়।

পঞ্চগড়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুর রহমান ও বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এসময় পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলীসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার, পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এলাকা: পঞ্চগড় বোদা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

পঞ্চগড়ের বোদায় ২টি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন

B
BN DESK | 18 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার