Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পঞ্চগড় সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টা, চোরাকারবারি আটক

BN DESK
27 December 2025, 11:07 PM পড়তে ১ মিনিট

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে ভারতে প্রবেশের চেষ্টার সময় ফিরোজ কামাল (২৯) নামের একজন গরু চোরাবারকারিকে আটক করেছে বিজিবি। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সীমান্তবর্তী মোমিন পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বাড়ি হাড়িভাসা ইউনিয়নের সালটিয়াপাড়া গ্রামে। সে ওই গ্রামের মোতাহার আলীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ৫৬ বিজিবির অধিনস্থ পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির একটি টহল দল নায়েব সুবেদার জাহানুর ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৫২/এমপি হতে বাংলাদেশের অভ্যন্তরে মোমিনপাড়ায় অভিযান চালিয়ে গরু চোরাকারবারি ফিরোজ কামালকে আটক করে।

বিজিবি জানায়, আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গরু চোরাচালানের সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পঞ্চগড় সদর থানায় মামলা করত থানায় হস্তান্তর করা হয়েছে। যেকোন মূল্যে অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি অনুপ্রবেশ বন্ধে সদা প্রস্তুত রয়েছে।

এলাকা: পঞ্চগড়
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

পঞ্চগড় সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টা, চোরাকারবারি আটক

B
BN DESK | 27 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার