Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে মানব পাচারকারী আটক

BN DESK
10 January 2026, 08:56 PM পড়তে ১ মিনিট

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে আবু হোসেন (৩০) নামে এক মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার রাতে জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সালটিয়াপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আবু হোসেন লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার কাঁঠালতলী গ্রামের আকবর আলী ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে ৫৬-বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ ঘাগড়া বিওপির একটি টহল দল পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার থেকে প্রায় ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সালটিয়াপাড়া এলাকা থেকে আবু হোসেনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মানব পাচারের সাথে জড়িত বলে স্বীকার করেছে। পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নীলফামারী ৫৬-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম, (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

এলাকা: পঞ্চগড়
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে মানব পাচারকারী আটক

B
BN DESK | 10 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার