Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র কিনলেন সারজিস

BN DESK
15 December 2025, 09:44 PM পড়তে ১ মিনিট

পঞ্চগড় প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনলেন এনসিপি উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে দলের নেতাকর্মীরা এই মনোনয়নপত্র ক্রয় করেন।

এ বিষয়ে মুঠোফোনে সারজিস আলম বলেন, পার্টির পক্ষ থেকে আমাকে পঞ্চগড়-১ আসনে প্রার্থী হিসেবে নির্ধারণ করা হয়েছে। সোমবার দলের নেতাকর্মীরা মনোনয়ন কিনেছেন। আশা করি অন্তর্র্বর্তীকালীন সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং যারা আইনশৃঙ্খলা থেকে শুরু করে নির্বাচনের সাথে জড়িতদের একটা সর্বোচ্চ প্রয়াস লাগবে। কারণ আমাদের ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার মধ্য দিয়ে নতুন করে নিরাপত্তা সংক্রান্ত সংকট তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, খুনিরা তো তাদের জায়গা থেকে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে। তারা কখনো গণতান্ত্রিক ছিল না। গণতান্ত্রিক উত্তরণের যে যাত্রা, সেটাতে তারা সহযোগিতা করবে না। সেই জায়গা থেকে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে আশা করি আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারবো।

এলাকা: পঞ্চগড়
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র কিনলেন সারজিস

B
BN DESK | 15 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার