Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পঞ্চগড়-২ আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন শিশির আসাদ

BN DESK
29 August 2026, 04:25 AM পড়তে ১ মিনিট

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পঞ্চগড়-২ আসনে নির্বাচন করতে এনসিপির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বোদা উপজেলার প্রধান সমন্বয়কারী এস.এম আসাদুল্লাহ (শিশির আসাদ)। গতকাল শনিবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এসময় তেঁতুলিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।

শিশির আসাদ উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের তাসেরপাড়া এলাকার মাওলানা নুরুল ইসলামের ছেলে। তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক সম্পন্ন করেছেন। একই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি অর্জন করেন।

শিশির আসাদ বলেন, বোদা ও দেবীগঞ্জের মানুষের পাশে থাকাকে দায়িত্ব মনে করে রাজনীতিতে জড়িয়েছি। আমি চাই, রাজনীতি হোক সেবা ও উন্নয়নের হাতিয়ার। তরুণদের নেতৃত্বে আমরা আমাদের নির্বাচনী এলাকাকে একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও সম্প্রীতির মডেল সমাজে রূপান্তরিত করব।

এলাকা: পঞ্চগড় বোদা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

পঞ্চগড়-২ আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন শিশির আসাদ

B
BN DESK | 16 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার