Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পটুয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

BN DESK
19 November 2025, 08:36 PM পড়তে ১ মিনিট

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবির (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ডাকুয়া ইউনিয়নের আঠখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবির পানচাষি লতিফ হাওলাদারের একমাত্র ছেলে। বাড়ির সদস্যদের অগোচরে পাশের পুকুরে পানিতে পড়ে যায় আবির। অনেক সময় আবিবাকে না দেখতে পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে শিশুটির চাচা আনিচ হাওলাদার পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত গলাচিপা ৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে যান।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তুষার আহমেদ জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আমরা পরীক্ষা করেই বিষয়টি নিশ্চিত করি।

এলাকা: বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

পটুয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

B
BN DESK | 19 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার