Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পটুয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

BN DESK
15 January 2026, 03:37 PM পড়তে ১ মিনিট

পটুয়াখালীর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. জামশেদ হোসেন (৪৬) কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

গতকাল বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প ও র‍্যাব-৪ নবীনগর ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

জামশেদ হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর গ্রামের বাসিন্দা নুরুল হক এর ছেলে। তিনি আদালতের পরোয়ানাভুক্ত একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: পটুয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

পটুয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

B
BN DESK | 15 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার