Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পদত্যাগ করা অধ্যাপক ডা. সায়েদুর রহমানকে আবারও নিয়োগ 

BN DESK
01 January 2026, 03:20 PM পড়তে ১ মিনিট

সদ্য পদত্যাগ করা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে আবারও নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তার এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ প্রদান করেছেন। নতুন এই নিয়োগের ফলে ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পূর্ণ নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে। অর্থাৎ, তিনি প্রতিমন্ত্রী হিসেবে এই মন্ত্রণালয়ের প্রশাসনিক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পালন করবেন। বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি প্রতিমন্ত্রীর সমপরিমাণ বেতন-ভাতাদি এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করে বুধবার গণমাধ্যমকে জানান, প্রায় এক মাস আগেই তিনি পদত্যাগ করেছিলেন। মঙ্গলবার সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে। রাতেই রাষ্ট্রপতি সায়েদুরের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

পদত্যাগ করা অধ্যাপক ডা. সায়েদুর রহমানকে আবারও নিয়োগ 

B
BN DESK | 01 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার