Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পদত্যাগ করা লেকোর্নুকই হলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

BN DESK
04 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো চার দিনের রাজনৈতিক অস্থিরতার পর আবারও সেবাস্তিয়ান লেকোর্নুকে ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।শুক্রবার রাতে তিনি এই ঘোষণা দেন। এর কয়েক ঘণ্টা আগে তিনি এলিসি প্রাসাদে প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকে চরম দক্ষিণপন্থী ও চরম বামপন্থী দলের নেতারা উপস্থিত ছিলেন না।

লেকোর্নুর প্রত্যাবর্তন ছিল বেশ অপ্রত্যাশিত, কারণ মাত্র দুই দিন আগেই তিনি জাতীয় টেলিভিশনে বলেছিলেন যে তিনি ‘পদটির পেছনে ছুটছেন না’ এবং তার ‘মিশন শেষ হয়েছে’। এখনও নিশ্চিত নয় যে তিনি নতুন সরকার গঠন করতে পারবেন কি না, তবে তাকে দ্রুত কাজ শুরু করতে হবে, কারণ সোমবারের মধ্যে সংসদে আগামী বছরের বাজেট পেশ করার শেষ সময়সীমা রয়েছে।

এলিসি প্রাসাদ থেকে জানানো হয়েছে,  ম্যাঁখো লেকোর্নুকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন এবং ম্যাঁখোর ঘনিষ্ঠ মহল জানিয়েছে যে তাকে এক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। ৩৯ বছর বয়সী লেকোর্নু ম্যাঁখোর অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। তিনি এক্সে একটি দীর্ঘ বিবৃতি দিয়ে বলেন, প্রেসিডেন্ট আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি কর্তব্যবোধ থেকে গ্রহণ করছি-যাতে বছরের শেষের মধ্যে ফ্রান্সকে একটি বাজেট প্রদান করা যায় এবং আমাদের নাগরিকদের দৈনন্দিন সমস্যার সমাধানে কাজ করা যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

পদত্যাগ করা লেকোর্নুকই হলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

B
BN DESK | 11 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার