Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পরকীয়ার জেরে খুন হন বাউল শিল্পীর স্বামী, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

BN DESK
03 December 2025, 08:02 PM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাউল শিল্পী স্ত্রীর পরকীয়ার জের ধরে সংঘটিত সুমন খলিফা (৩৫) হত্যা মামলার রহস্য ২৪ ঘন্টার ব্যবধানে উন্মোচন করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নিহতের স্ত্রী সোনিয়াসহ ৬ জনকে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ঘটনায় ব্যবহৃত একটি চাপাতি এবং একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
 
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী।  
 
গ্রেফতারকৃতরা হলেন, নিহতের স্ত্রী সোনিয়া আক্তার (২২), মেহেদী হাসান ওরফে ইউসুফ (৪২), আব্দুর রহমান (২৮), বিল্লাল হোসেন (৫৮), আলমগীর হাওলাদার (৪৫) এবং নান্নু মিয়া (৫৫)।
 
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, নিহতের স্ত্রী সঙ্গীতশিল্পী সোনিয়ার সঙ্গে পরকীয়ার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে। সোনিয়ার সঙ্গে গ্রেফতারকৃত আসামি মেহেদী হাসান ওরফে ইউসুফের অবৈধ সম্পর্কের কারণে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এরই জের ধরে সোনিয়া ও ইউসুফ মিলে সুমনকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা মোতাবেক গত ৩০ নভেম্বর রাতে পঞ্চবটি মেথরখোলা এলাকায় গানের অনুষ্ঠানে স্ত্রীকে রেখে বের হওয়ার পর সুমনকে ক্লাব থেকে ডেকে সিএনজিতে তুলে চর কাশীপুরে নিয়ে যায় আসামিরা। সেখানে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যা করা হয় তাকে। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ইউসুফকে গ্রেফতারের পর তার প্রাথমিক স্বীকারোক্তিতে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। 
 
উল্লেখ্য, গত ১লা ডিসেম্বর সকালে ফতুল্লার কাশীপুরের মধ্য নরসিংপুরে সুমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুমন বরিশালের আগৈলঝড়া উপজেলার মন্টু খলিফার ছেলে। তিনি পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় বসবাস করতেন। এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের বাবা মো. মন্টু খলিফা (৭০) বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন।
এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

পরকীয়ার জেরে খুন হন বাউল শিল্পীর স্বামী, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

B
BN DESK | 03 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার