Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পল্টন এলাকা থেকে ৬ ভুয়া র‍্যাব গ্রেফতার

BN DESK
10 December 2025, 10:47 AM পড়তে ১ মিনিট

রাজধানীর পল্টন এলাকা থেকে ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে র‍্যাবের কটি, হ্যান্ডকাফ ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, পল্টন এলাকা থেকে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম জানায়নি র‍্যাব। এ বিষয়ে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

পল্টন এলাকা থেকে ৬ ভুয়া র‍্যাব গ্রেফতার

B
BN DESK | 10 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার