Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পল্লবীতে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেলে পুলিশের এএসআই আহত

BN DESK
20 November 2025, 11:44 AM পড়তে ১ মিনিট

রাজধানীর পল্লবীতে ককটেল বিস্ফোরণে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। নাশকতাকারীদের নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে আহত ওই পুলিশে এসআই এর  নাম নুর ইসলাম। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথা জানান পুলিশের মিরপুর বিভাগের উপ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান।

বুধবার (১৯ নভেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল রাত সাড়ে ৮টার দিকে পল্লবী থানা সংলগ্ন সাগুফতা গেটের সামনে পরপর দুটি এবং পল্লবী থানা গেটের সামনে পাকা রাস্তার ওপর আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। জনমনে আতঙ্ক সৃষ্টি করতে অজ্ঞাত দুষ্কৃতকারীরা ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। উপ কমিশনার মাকছুদের বলেন, ধারণা করা হচ্ছে ফ্লাইওভার থেকে ককটেল ছুড়ে মারা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

পল্লবীতে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেলে পুলিশের এএসআই আহত

B
BN DESK | 20 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার