Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক ৫

BN DESK
11 November 2025, 03:00 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : অবৈধভাবে প্রবেশের অভিযোগে সন্দেহভাজন পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জ থানার পুলিশ। তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে এক ভারতীয় নারীকেও আটক করা হয়েছে। আটককৃত বাংলাদেশি নাগরিকরা সবাই বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার বিভিন্ন গ্রাম অঞ্চলের বাসিন্দা। তারা হলেন-মোহাম্মদ আরিফুল, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ লাজু, মোহাম্মদ রুবেল ইসলাম।

অভিযুক্তরা পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েতের সীমান্ত সংলগ্ন এলাকায় রশিদুল রহমানের বাড়িতে ছিলেন। অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের আশ্রয় দেওয়ার কারণে রশিদুল রহমানের স্ত্রী রাবেয়া বিবিকে আটক করে মেখলিগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রের দাবি, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করে পাঁচ বাংলাদেশি নাগরিক। এরপর তারা চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েতের ডোরাডাবরি সীমান্ত সংলগ্ন রশিদুল রহমানে নামে একজন ভারতীয় নাগরিকের বাড়িতে আশ্রয় নেয়। মেখলিগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পাওয়ার পরেই অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

স্থানীয় সূত্রের দাবি, কালিপুজোর রাতে চ্যাংড়াবান্ধার সীমান্তবর্তী গ্রামে মেলা উপলক্ষে বিশাল সংখ্যায় জমায়েতের সুযোগ নিয়ে এই বাংলাদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারে। পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জের সাব ডিভিশনাল পুলিশ অফিসার আশীষ পি সুব্বা বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত আরও চার ভারতীয়র খোঁজ চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক ৫

B
BN DESK | 25 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার