Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের অনুমোদন দিলো ইসরায়েল

BN DESK
22 December 2025, 02:20 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি চললেও ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে ১৯টি ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। দেশটির কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ এ তথ্য জানিয়েছেন।

বিবিসিকে স্মোতরিচ বলেন, তিনি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজকে এ বিষয়ে প্রস্তাব দেন এবং গতকাল তা অনুমোদন পায়। তার ভাষায়, সম্ভাব্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ রুদ্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্মোতরিচ নিজেও পশ্চিম তীরের একজন বসতিস্থাপনকারী। আন্তর্জাতিক আইন উপেক্ষা করে বহু বছর ধরেই পশ্চিম তীরে বসতি স্থাপন করছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে গত তিন বছরে এই কার্যক্রম আরও বেড়েছে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে পশ্চিম তীরে ইসরায়েলি বসতির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে।এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে সৌদি আরব। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াচ্ছে এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে হুমকির মুখে ফেলছে।

ইসরায়েলি মানবাধিকার সংস্থা পিস নাও-এর তথ্য অনুযায়ী, বর্তমানে পশ্চিম তীরে প্রায় ১৬০টি অবৈধ বসতি রয়েছে, যেখানে প্রায় ৭ লাখ ইসরায়েলি বসবাস করছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের অনুমোদন দিলো ইসরায়েল

B
BN DESK | 22 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার