Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাঁচ কলেজ শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

BN DESK
07 December 2025, 01:48 PM পড়তে ১ মিনিট

প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেলের ওপর ভিত্তি করে প্রকাশিত অধ্যাদেশের খসড়া ও মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে দাবি করে তা বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকার পাঁচটি কলেজের শিক্ষার্থীরা।

আজ রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। বেলা ১১টার পর ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। পরে সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা একসঙ্গে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন। শিক্ষার্থীদের অবরোধে এখন পর্যন্ত শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

পাঁচ কলেজ শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

B
BN DESK | 07 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার