Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাংশায় চাঁদাবাজির আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩

BN DESK
10 November 2025, 06:00 PM পড়তে ১ মিনিট

রাজবাড়ীর পাংশায় চাঁদাবাজি মামলার আসামি ধরতে গেলে ওত পেতে থাকা আসামিরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পুলিশের দুই সদস্যসহ স্থানীয় একজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন।

গতকাল বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার পাট্টা বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আলম শেখ নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পাংশা মডেল থানা পুলিশের একটি দল চাঁদাবাজি ও হামলা মামলার আসামিদের ধরতে বিকেলে পাট্টা এলাকায় অভিযান চালায়। তারা পাট্টা বিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সেন্টু (২৬), সজিব (২৫), সবুজসহ (৩০) আরও ১০-১২ জন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একই সঙ্গে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে স্থানীয় আকুল (৫৫) গুলিবিদ্ধ হয়ে আহত হন।

এ সময় স্থানীয়রা পুলিশের সহায়তায় হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করে। হামলায় এসআই নজরুল ইসলাম ও কনস্টেবল আতোয়ার রহমান ইটের আঘাতে আহত হন। পরে আসামি আলম শেখ এসআই নজরুল ইসলামকে কিল-ঘুষি মেরে আহত করে। তবে পুলিশ ঘটনাস্থল থেকেই আলম শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয়, কিন্তু অন্যান্য আসামিরা পালিয়ে যায়। ঘটনার পর অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাংশা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, এ ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: রাজবাড়ী পাংশা
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

পাংশায় চাঁদাবাজির আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩

B
BN DESK | 06 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার