Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে হামলায় ৬ সেনা নিহত

BN DESK
09 December 2025, 03:11 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলায় ছয় সেনাসদস্য নিহত হয়েছেন। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর তিনজন কর্মকর্তার বরাতে মঙ্গলবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

হামলাটি সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে কুর্রাম জেলায় সংঘটিত হয়। এই অঞ্চল আগে উপজাতীয় অঞ্চল হিসেবে পরিচিত ছিল এবং আফগানিস্তান সীমান্তের কাছাকাছি অবস্থিত। বর্তমানে হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। 

তবে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে হামলায় ৬ সেনা নিহত

B
BN DESK | 09 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার