Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ভারত

BN DESK
01 November 2025, 12:00 PM পড়তে ১ মিনিট

গ্রুপ পর্বের দেখায় ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছিল পাকিস্তান। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাকিস্তানের সামনে। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি দুই দল।

দুবাইতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

গত ম্যাচের থেকে দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে ভারত। একাদশে ফিরেছেন জাসপ্রিত বুমরাহও রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। এই দুইজনকে জায়গা দিতে বাদ পড়েছেন হার্শিত রানা ও আর্শদীপ সিং।

পাকিস্তান দলও দুটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন হাসান নাওয়াজ ও খুশদিল শাহ। একাদশে ফিরেছেন ফাহিম আশরাফ ও হোসেন তালাত।

ভারত একাদশ-

অভিষেক শর্মা, শুভমান গিল, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।

পাকিস্তান একাদশ-

সাইম আইয়ুব, শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলি আঘা (অধিনায়ক), হোসেন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

 
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ভারত

B
BN DESK | 21 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার