Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ১০ জন নিহত : তালেবান প্রশাসন

BN DESK
25 November 2025, 01:49 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের খোসতসহ কয়েকটি প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে নয়জন শিশু ও একজন নারী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৫ নভেম্বর)  তালেবান প্রশাসনের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, সোমবার দিবাগত মধ্যরাতে খোসত প্রদেশের গরবুজ জেলায় হামলার এই ঘটনা ঘটে।সামাজিক মাধ্যম এক্স’এ দেয়া এক পোস্টে তিনি জানান, সেখানকার স্থানীয় নাগরিক ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা হামলা করা হয়েছে। এতে নয়জন শিশু (পাঁচ ছেলে ও চার মেয়ে) এবং একজন নারী মারা গেছেন। ওই বাড়িটিও ধ্বংস হয়ে গেছে।

তালেবান মুখপাত্র আরও জানান, উত্তর-পূর্ব কুনার ও পূর্ব পাকতিকা প্রদেশেও পাকিস্তানি বিমান হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে চারজন সাধারণ নাগরিক আহত হয়েছেন। খবর আল জাজিরার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ১০ জন নিহত : তালেবান প্রশাসন

B
BN DESK | 25 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার