Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাকিস্তানে বিয়ে বাড়িতে বিস্ফোরণে বর-কনেসহ নিহত ৮

BN DESK
11 January 2026, 04:41 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ইসলামাবাদে একটি বিয়ের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এদের মাঝে সদ্য বিবাহিত বর ও কণেও আছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিয়ষটি জানিয়েছে এপি।

সিনহুয়া নিউজ এজেন্সি স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে বলেছে, বিস্ফোরণের ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (১১ জানুয়ারি) মধ্যরাতে এই ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আত্মচিৎকারে ভারী হয়ে ওঠে। ইসলামবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন জানান, একটি আবাসিক ভবনের ভেতরে বিয়ের অনুষ্ঠান চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।

রেসকিউ কর্মকর্তাদের মতে, বিস্ফোরণে আশপাশের অন্তত চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্ত করা হবে বলে জানিয়েছে ইসলামাবাদ পুলিশ। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

পাকিস্তানে বিয়ে বাড়িতে বিস্ফোরণে বর-কনেসহ নিহত ৮

B
BN DESK | 11 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার