Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাকিস্তানে সেনা অভিযানে ২২ সন্ত্রাসী নিহত

BN DESK
26 November 2025, 03:52 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘ভারতের মদদপুষ্ট’ ২২ সন্ত্রাসী নিহত হয়েছে। মঙ্গলবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে একথা জানায়। 

বিবৃতিতে বলা হয়, ২৪ নভেম্বর ভারতের মদদপুষ্ট ফিতনা আল-খারেজির উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী বান্নু জেলায় অভিযান চালায়। তীব্র গুলি বিনিময়ে ২২ সন্ত্রাসী নিহত হয়। খাইবার-পাখতুনখোয়া থেকে ফিতনা আল-খারেজিকে নির্মূল করতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অভিযান জোরদার করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পূর্ণ গতিতে অব্যাহত থাকবে।’ পেশোয়ারে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে সন্ত্রাসী হামলার পর এই অভিযান চালানো হয়। ওই হামলায় তিন সেনা নিহত এবং সাতজন বেসামরিক নাগরিকসহ ১১ জন আহত হন। খবর : এক্সেপ্রেস ট্রিবিউন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

পাকিস্তানে সেনা অভিযানে ২২ সন্ত্রাসী নিহত

B
BN DESK | 26 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার