Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাকিস্তান সীমান্তে বোমা বিস্ফোরণে ৬ পুলিশ সদস্য নিহত

BN DESK
13 January 2026, 03:15 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় আফগান সীমান্তের কাছে ভয়াবহ দুটি বোমা হামলায় ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) ঘটা এই পৃথক বিস্ফোরণে আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য। 

কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, ট্যাঙ্ক জেলার গোমাল বাজার সড়কে একটি পুলিশের সাঁজোয়া যান লক্ষ্য করে রিমোট কন্ট্রোল বোমা বিস্ফোরণ ঘটানো হলে ঘটনাস্থলেই ছয়জন প্রাণ হারান। একই দিনে লাকি মারওয়াত জেলায় পুলিশের একটি ভ্যান লক্ষ্য করে করা অপর একটি হামলায় তিনজন আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিহত পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। হামলার পরপরই প্রদেশের পেশোয়ার, বান্নু এবং খাইবার জেলায় অভিযান চালিয়েছে সন্ত্রাসবাদবিরোধী বিভাগ (সিটিডি)। অভিযানে কমপক্ষে আটজন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করা হয়েছে এবং বেশ কিছু নাশকতার পরিকল্পনা নস্যাৎ করার দাবি করেছে নিরাপত্তা বাহিনী। নকভি জানান, খাইবার পাখতুনখাওয়ায় শান্তি ফিরিয়ে আনতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের লড়াই অব্যাহত থাকবে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করলেও সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে অস্থিরতা চরমে পৌঁছেছে। গত বছরের অক্টোবর থেকেই সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে। পাকিস্তানের দাবি, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) আফগানিস্তানে আশ্রয় নিয়ে সীমান্ত পেরিয়ে এ ধরনের হামলা চালাচ্ছে।  খবর : আনাদোলু এজেন্সি।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

পাকিস্তান সীমান্তে বোমা বিস্ফোরণে ৬ পুলিশ সদস্য নিহত

B
BN DESK | 13 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার