Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনার সুজানগরের বাজারে ১ কেজি করলার দামে ২ কেজি চাল

BN DESK
04 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

সুজানগর (পাবনা) প্রতিনিধি : চলতি মৌসুমে পাবনার সুজানগরের হাট-বাজারে মাত্রাতিরিক্ত দামে করলা বিক্রি হচ্ছে। অধিক মুনাফার আশায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে করলা বিক্রি করছে। ফলে বাজারে স্বচ্ছল পরিবারের লোকজনও করলা কিনতে হিমশিম খাচ্ছেন বলে জানান ক্রেতারা।

জানা যায়, গত ১০/১২দিন আগে উপজেলার হাট-বাজারে প্রতিকেজি করলা ৬০ থেকে ৬৫টাকা দরে বিক্রি হয়েছে। যা বর্তমানে ৮০ থেকে ৮৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সুজানগর পৌর বাজারের চাল ব্যবসায়ী সুজিৎ ঘোষ বলেন, বর্তমানে হাট-বাজারে চালের বাজার বেশ চড়া। তারপরও চালের চেয়ে করলার দাম আরও চড়া। বর্তমান বাজারমূল্যে ১ কেজি করলা দামে প্রায় ২কেজি মোটা চাল পাওয়া যাচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, কোনো ব্যবসায়ী অধিক মুনাফার আশায় মাত্রারিক্ত দামে করলা বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: পাবনা সুজানগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

পাবনার সুজানগরের বাজারে ১ কেজি করলার দামে ২ কেজি চাল

B
BN DESK | 19 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার