Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাবনা ঈশ্বরদীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

BN DESK
07 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: পাবনা ঈশ্বরদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ড্রাইভার নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার অরনকোলা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক ড্রাইভার সবুজ মিয়া (৩৫) পাবনা সদর উপজেলার টেবুনিয়ার বড়মাটিয়া গ্রামের খোকন প্রামাণিকের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, অরনকোলা হারুখালির মাঠ এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় ট্রাকে থাকা চালক ও শ্রমিকরা আটকা পড়েন। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ওয়্যারহাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলামের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

এ সময় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নিহত ব্যক্তির মরদেহ বডিব্যাগে করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আহতরা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার কৃষ্টপুর গ্রামের বাবু মিয়া (৩০), একই এলাকার চুকাই গ্রামের মো. শিমুলের ছেলে মো. নাজমুল হক (৩০) এবং মুন্সিগঞ্জ জেলার গজারিয়া গ্রামের ওহেদ মিয়ার ছেলে মো. আশরাফুল (৩৫)।

নিহত ট্রাক ড্রাইভার সবুজের দুই ছেলে এবং এক মেয়ের মধ্যে ছোট ছেলের বয়স মাত্র ৬ মাস। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

পাবনা ঈশ্বরদীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

B
BN DESK | 02 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার