Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা, সাবেক যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

BN DESK
17 January 2026, 02:04 AM পড়তে ১ মিনিট

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে একটি ফিলিং স্টেশনে তেলের টাকা না দিয়ে পালানোর সময় গাড়িচাপায় এক কর্মচারী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা যুবদলের সাবেক সভাপতি ও প্রথম শ্রেণির ঠিকাদার আবুল হাসেম সুজন (৫৩) এবং তার গাড়িচালক মো. কামাল হোসেন সরদার (৪৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত রিপন সাহা (২৮) রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে এবং মেসার্স করিম ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে সুজনের ব্যক্তিগত প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ঘ ১৩-৩৪৭৬) ফিলিং স্টেশন থেকে তেল নেয়। পরে তেলের মূল্য পরিশোধ না করে দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করা হয়। এ সময় রিপন সাহা গাড়িটি আটকাতে সামনে দাঁড়ালে চালক তাকে চাপা দিয়ে পালিয়ে যান। ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল জানান, এ ঘটনায় নিহতের ছোট ভাই প্রতাপ সাহা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা ও প্রতারণার অভিযোগে পেনাল কোডের ৩০২/৪২০/৩৪ ধারায় মামলা করেছেন। মামলার পর অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আবুল হাসেম সুজনকে এবং পরে চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত প্রাইভেট কারটিও জব্দ করেছে পুলিশ।

এলাকা: রাজবাড়ী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা, সাবেক যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

B
BN DESK | 17 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার