Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পিএসজির টিম বাসে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ২

BN DESK
12 December 2025, 11:19 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস  ডেস্কঃ বিলবাওয়ে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের পর রাতে প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) দলের হোটেলের বাইরে তাদের টিম বাসে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।

ক্লাব-সংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, হামলার সময় বাসটি পার্ক করা ছিল এবং ভেতরে কেউ ছিলেন না।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাসে দুটি ফাটল দেখা গেছে এবং ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পিএসজি খেলোয়াড় ও কোচিং স্টাফ বৃহস্পতিবার সকালে নির্বিঘ্নে বিমানবন্দরে পৌঁছে প্যারিসের উদ্দেশে রওনা দেন।

ঘটনাটির বিষয়ে অভিযোগ করার বিষয়টি বিবেচনা করছে ক্লাবটি বলে জানায় সূত্রটি।

চ্যাম্পিয়নস লিগের ৩৬ দলীয় কোয়ালিফাইং লিগে বুধবারের ম্যাচে বিলবাওয়ের মাঠে গোলশূন্য ড্র করে পিএসজি। ড্রয়ের ফলে পিএসজি এখন লিগের তৃতীয় স্থানে, আর বিলবাও রয়েছে ২৮তম স্থানে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

পিএসজির টিম বাসে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ২

B
BN DESK | 12 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার