Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পীরগঞ্জে টিটিসি’তে ৩ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১

BN DESK
09 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ৩ সাংবাদিককে মারপিটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত রোববার রাতে আশিকুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আশিক উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর শালপাড়ার আজাদুল ইসলামের ছেলে।   

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন গভীর রাতে পুলিশ আশিকুর রহমানকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি আশিকুর রহমানকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, গত ১২ মার্চ ২০২৫ সাংবাদিক আব্দুর রহিম, সাংবাদিক রতন মিয়া, সাংবাদিক আশিকুর রহমান এ ৩ সাংবাদিক স্থানীয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে যায়। অধ্যক্ষকে না পেয়ে ফেরার সময় প্রশিক্ষণের জন্য ব্যবহৃত বিকল মাইক্রো গাড়ি ঠেলে নিয়ে যাওয়ার দৃশ্য ভিডিও ধারণ করেন। এসময় বাঁধন, আব্দুল মান্নান, শাহজাহান ও সোহাগের নেতৃত্বে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন যুবক তাদের মোবাইল কেড়ে নিয়ে মারপিট করলে ওই ৩ সাংবাদিক গুরুতর আহত হয়। এ ঘটনায় সাংবাদিক রতন মিয়া বাদি হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করে। 

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ ও ভিডিও ফুটেজের ভিত্তিতে এ ঘটনা জড়িত থাকা পালাতক আসামি আশিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে এবং জড়িত অন্যান্যর দ্রুত গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

এলাকা: রংপুর পীরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

পীরগঞ্জে টিটিসি’তে ৩ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১

B
BN DESK | 03 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার