Logo
ট্রেন্ডিং: ‘টক্সিক’ টিজারে ঝড় তুললেন যশ বর্তমানে বাংলাদেশে কোনো রাজাকার নেই : মেজর আখতারুজ্জামান পাবনার বেড়ার ঐতিহ্যবাহী সবজি খিচুড়ি উৎসবের একযুগ পূর্তি বগুড়ায় নয়া মাদক এসকাফসহ কারবারি গ্রেফতার

পুতিনের চাওয়া পূরণ করে দিয়েছেন ট্রাম্প : জেলেনস্কি

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট
পুতিনের চাওয়া পূরণ করে দিয়েছেন ট্রাম্প : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, গত মাসে আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চাওয়া পূরণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মস্কো এবং কিয়েভের মধ্যে শান্তি চুক্তির মধ্যস্থতার প্রচেষ্টার অংশ হিসেবে গত ১৫ আগস্ট আলাস্কায় ট্রাম্প ও পুতিনের মধ্যে ঐতিহাসিক বৈঠক হয়। বৈঠকে শান্তি চুক্তি নিয়ে কোনো অগ্রগতি না হলেও উভয়পক্ষই এটিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) এবিসি নিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, এটা দুঃখের বিষয় যে ইউক্রেন সেই বৈঠকে ছিল না, কারণ আমি মনে করি ওই বৈঠকের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের চাওয়া পূরণ করে দিয়েছেন। তিনি আরও বলেন, তার (পুতিন) প্রবল ইচ্ছা ছিল মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করা। এবং আমি মনে করি পুতিন সেটা পেয়েছেন। এটি খুবই দুঃখের বিষয় যে, পুতিন ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খেলছেন। মস্কোর ওপর চাপ বৃদ্ধির আহ্বান জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, কিছু ইইউ দেশ রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা ‘অন্যায়’।

রোববার ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, মস্কোর ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের জন্য তিনি প্রস্তুত। এর আগে রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। সূত্র : আরটি

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

পুতিনের চাওয়া পূরণ করে দিয়েছেন ট্রাম্প : জেলেনস্কি

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার