Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পুলিশের টহল গাড়িতে কাভার্ডভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত ২

BN DESK
25 December 2025, 05:45 PM পড়তে ১ মিনিট

মুন্সিগঞ্জের গজারিয়ায় হাইওয়ে ও থানা পুলিশের টহলরত দুটি গাড়িতে পেছন দিক থেকে আসা দ্রুতগতির কাভার্ডভ্যানের ধাক্কায় হাইওয়ে পুলিশের এক সার্জেন্টসহ দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে দায়িত্ব পালনকালে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের দুটি টহল গাড়ি রাস্তার পাশে অবস্থান করছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা এক কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে টহলরত গাড়ি দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশের দুটি গাড়িই উল্টে গিয়ে মহাসড়কের ওপর পড়ে থাকে। এ সময় হাইওয়ে পুলিশের সার্জেন্ট আহসান হাবিব ও কনস্টেবল নয়ন আহত হন। পরে স্থানীয়রা ও পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। তবে আহতদের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

এদিকে, ঘটনার পরপরই পুলিশ কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে আটক করে। দুর্ঘটনার ফলে মহাসড়কের ঢাকামুখী লেনে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। এতে যান চলাচল ব্যাহত হয় কিছুটা।

ভবেরচর হাইওয়ে থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, দুর্ঘটনার পর যানজট নিরসনে পুলিশ কাজ করছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

পুলিশের টহল গাড়িতে কাভার্ডভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত ২

B
BN DESK | 25 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার