Logo
ট্রেন্ডিং: দিপু দাসের লাশ পোড়ানোয় নেতৃত্ব দেওয়া ইয়াছিন আরাফাত গ্রেফতার ঘন কুয়াশায় ৫০ বরযাত্রী নিয়ে পথ হারানো যাত্রীদের সেনাবাহিনীর মানবিক সহায়তা  ‘মসজিদ-কবরস্থান’ ধ্বংসে ১৭ বুলডোজার, রণক্ষেত্র দিল্লি চতুর্থ দিনে ১৭৪ আপিল ইসিতে

পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় হাসিনার নামে লকারের সন্ধান

R
নিজস্ব প্রতিবেদক
08 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট
পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় হাসিনার নামে লকারের সন্ধান

পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় শেখ হাসিনার নামে একটি লকারের সন্ধান পেয়েছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। বুধবার এ তথ্যটি নিশ্চিত করেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব। তিনি জানান, লকারের নাম্বার ১২৮। এই লকারটি খোলার জন্য অভিযান পরিচালনা করা হবে।গতকাল সিআইসির পক্ষ থেকে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে জানতে দেশের ৬৫টি ব্যাংক কর্তৃপক্ষকে সম্প্রতি চিঠি দেওয়া হয়। চিঠির মাধ্যমে হাসিনা ও তার পরিবারের নামে ব্যাংকে অনুমোদিত লকার এবং সম্পদের তথ্য জানতে চাওয়া হলে চিঠির আলোকে ব্যাংকগুলো তাদের তথ্য এনবিআরকে জানিয়েছে। চিঠির আলোকে সিআইসি তপশিলি একটি ব্যাংকে আজ (বুধবার) এ অভিযান পরিচালনা করবে।

লকার খোলার জন্য অবশ্যই দুটি চাবির প্রয়োজন হয়। যার একটি গ্রাহক এবং অপরটি ব্যাংকের নির্ধারিত কর্মকর্তার কাছে থাকে। একক চাবি দিয়ে কখনোই এই লকার খোলা যায় না। আবার লকার আটকাতেও দুটি চাবির প্রয়োজন হয়।

অনুমান করা হচ্ছে, ব্যাংকের লকারে রাখা গোপন তথ্য সম্বলিত ফাইল, মূল্যবান দলিল এবং অলঙ্কার, ধাতব সম্পদ থাকতে পারে। এ ছাড়া বিভিন্ন মালামাল লুকিয়ে রাখা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় হাসিনার নামে লকারের সন্ধান

R
নিজস্ব প্রতিবেদক | 10 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার