Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পোস্টাল ব্যালটে ভোট দেওয়া যাবে ২১ জানুয়ারির পর

BN DESK
20 January 2026, 10:37 AM পড়তে ১ মিনিট

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে নিবন্ধনকারীরা আগামী ২১ জানুয়ারির পর থেকে ভোট দিতে পারবেন।

সোমবার (১৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এতে বলা হয়েছে, আপনার প্রদত্ত ঠিকানায় ব্যালটে পৌঁছালে নিজ দায়িত্বে ব্যালট সংগ্রহ করে ২১ জানুয়ারির পর অ্যাপ-এ লগইন করে ভোটাধিকার প্রয়োগ করুন।

১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। সবমিলিয়ে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।

এছাড়া দেশের ভেতরের তিন শ্রেণীর নাগরিক-সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদীরা, এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

পোস্টাল ব্যালটে ভোট দেওয়া যাবে ২১ জানুয়ারির পর

B
BN DESK | 20 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার