Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

BN DESK
27 January 2026, 06:35 PM পড়তে ১ মিনিট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পোস্টাল ভোট প্রকল্পের পিডি ইসি’র আতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।

এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে ইতোমধ্যে নির্বাচন কমিশনের যোগাযোগ হয়েছে জানিয়ে ইসি সচিব আখতার আহমেদ মঙ্গলবার বলেছেন, রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। অ্যাপে নিবন্ধনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিবন্ধনের পর ডাকযোগে রাষ্ট্রপ্রধানের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হবে বলে জানান ইসি সচিব আখতার। এর আগে সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি। এবারই নির্বাচন কমিশন আইটি সাপোর্টেড পোস্টাল ভোটের পদ্ধতি চালু করেছে। এক্ষেত্রে অনলাইনে নিবন্ধন সেরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ মিলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

B
BN DESK | 27 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার