Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পোড়া কারখানায় এখনো লাশ খুঁজছে ফায়ার সার্ভিস

BN DESK
11 November 2025, 10:00 AM পড়তে ১ মিনিট

বুধবার (১৫ অক্টোবর) আগুন লাগা কেমিক্যাল গোডাউনের সামনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গণমাধ্যমে বলেন, আমাদের অগ্নিনির্বাপণ কার্যক্রম চলমান রয়েছে। কেমিক্যাল অপসারণ এবং সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করতে আরো সময় লাগবে। ঠিক কত সময় লাগবে তা এখনই বলা যাচ্ছে না। কাজী নজমুজ্জামান বলেন, গারমেন্টসের আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়েছে। কিন্তু কেমিক্যালের আগুন নির্বাপণে সময় লাগবে। এসব কেমিক্যালের কারণে বিষাক্ত ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে, যা মানুষের শ্বাস-প্রশ্বাসে সমস্যা করছে। ঘনবসতির কারণে আমাদের কার্যক্রমেও সমস্যা হচ্ছে। তাই আমরা মাইকিং করে সবাইকে দূরে থাকতে বলছি।

জাতীয় বার্ন ইনস্টিটিউটে মঙ্গলবার গভীর রাত থেকে রূপনগরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ভীড় করছেন স্বজনহারা পরিবারের লোকেরা। নিহত স্বজনদের পরিচয় জানতে রাত থেকেই তারা অপেক্ষা করছেন। এদিকে রাজধানীর মিরপুরের রূপনগরে অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা বা গোডাউনের ভেতরে আর কোনো লাশ রয়েছে কি না তা অগ্নিনির্বাপণ প্রক্রিয়া পুরোপুরি সমাপ্ত হওয়ার পর জানা যাবে বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। 

এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিককে বলেন, গোডাউনের বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি, প্রক্রিয়াটি চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, এ পর্যন্ত আমরা নিশ্চিত করতে পেরেছি ভেতরে আর কোনো লাশ নেই। তবে ভেতরে যেহেতু প্রচুর ধোঁয়া রয়েছে, পুরোপুরি অগ্নিনির্বাপণ প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর বলতে পারব আর কোনো লাশ রয়েছে কি না।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

পোড়া কারখানায় এখনো লাশ খুঁজছে ফায়ার সার্ভিস

B
BN DESK | 15 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার