Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

প্রচারের প্রথম দিনে আজ ঢাকা-১৫ আসনে জামায়াতের জনসভা

BN DESK
22 January 2026, 01:56 PM পড়তে ১ মিনিট

নির্বাচনি প্রচারের প্রথম দিন ঢাকা-১৫ আসনে গণসংযোগ ও জনসভা করবে জামায়াত। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে সারা দেশে জামায়াতের প্রার্থীরাও নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করবেন। 

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব যুবায়ের জানান, ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গ সফরে যাবেন ডা. শফিকুর রহমান। পঞ্চগড় থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় ২৩ জানুয়ারি দিনাজপুর, ঠাকুরগাঁও এবং রংপুরে বড় ধরনের পথসভা ও কর্মসূচি থাকবে। পথে গুরুত্বপূর্ণ শহর বা বাজারগুলোতে তিনি জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। ২৪ জানুয়ারি রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাইদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন শফিকুর রহমান। এরপর তিনি গাইবান্ধার পলাশবাড়ি, বগুড়া শহর ও শেরপুর, সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং সর্বশেষ পাবনার জনসভায় বক্তব্য দেবেন। উত্তরবঙ্গ সফর শেষে তিনি ঢাকায় ফিরবেন।

ঢাকায় ফিরে ২৫ জানুয়ারি ঢাকা-৫, ৬ ও ৭ আসনের জনসভায় অংশ নেবেন জামায়াত আমির। পরবর্তী কর্মসূচিগুলো স্থানীয় সংগঠনের সঙ্গে আলোচনা করে শিগগিরই জানানো হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

প্রচারের প্রথম দিনে আজ ঢাকা-১৫ আসনে জামায়াতের জনসভা

B
BN DESK | 22 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার