Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

প্রতিপক্ষের সঙ্গে ঝগড়ার আমার কোনো রেকর্ড নেই: মির্জা আব্বাস

BN DESK
28 January 2026, 01:22 AM পড়তে ১ মিনিট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রতিপক্ষের সঙ্গে তাঁর ঝগড়া বা সংঘর্ষের কোনো রেকর্ড নেই।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রচারণা কর্মসূচির সময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, হামলাকারীরা তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের লোকজন।

এনসিপি নেতার এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, এ ধরনের সুযোগ তারা খুঁজছে। বহুদিন ধরে তারা চেষ্টা করছে কোনোভাবে লাগার জন্য। অযথা কারও সঙ্গে ঝগড়ায় জড়ানোর কী দরকার, সেই প্রয়োজন তাঁর নেই। তিনি বলেন, তাঁর ঝগড়া করার কোনো রেকর্ড আছে কি না, সেটাই প্রশ্ন। তিনি ১৯৭৭ সাল থেকে এই এলাকায় নির্বাচন করে আসছেন, আজ থেকে নয়। প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ বা ঝগড়ার কোনো রেকর্ড তাঁর নেই।

ভিন্ন উদ্দেশ্যে এসব অভিযোগ তোলা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, তাদের কিছু ভিন্নতর উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য থেকেই এসব করা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

প্রতিপক্ষের সঙ্গে ঝগড়ার আমার কোনো রেকর্ড নেই: মির্জা আব্বাস

B
BN DESK | 27 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার