Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

প্রতিমা বিসর্জনে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

BN DESK
04 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।

বুধবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
 
ডিএমপি কমিশনার বলেন, আগামীকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে রাজধানীতে বাড়তি পুলিশ ফোর্স ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন থাকবে।


বিসর্জন উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘যেখানে বিসর্জন হবে সেখানে এরইমধ্যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। অধিক সংখ্যক পুলিশ ফোর্স ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত থাকবে। এখন পর্যন্ত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো আশঙ্কা নেই।’

বিসর্জনের সময় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে নগরবাসীর প্রতি ডিএমপি কমিশনার বিশেষ অনুরোধ জানান। তিনি বলেন, ‘যারা সাঁতার জানেন না তাদের নৌকায় না ওঠা ভালো।’ এ ছাড়া যারা সাঁতার জানেন, তারাও যেন লাইফ জ্যাকেট পরে নৌকায় ওঠেন, যাতে কোনো বিপদ-আপদ না ঘটে।
 
ঢাকায় ২৫৪টি মণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে উল্লেখ করে ঢাকার পুলিশ প্রধান জানান, ‘আজ নবমী, আগামীকাল বিসর্জন। এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’ তিনি বলেন, সুষ্ঠুভাবে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপনের জন্য তারা প্রায় এক মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দফতর ও ডিএমপি সদর দফতরে নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে বৈঠক হয়েছে।

তিনি আরও যোগ করেন, ভক্তরা উৎসবমুখর পরিবেশে উপস্থিত হয়েছেন এবং আগামী দিনেও একই পরিবেশে বিসর্জন অনুষ্ঠিত হবে।

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে মো. সাজ্জাত আলী বলেন, ‘এ দেশে শত শত বছর ধরে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান ভাই-বোনের মতো একত্রে বসবাস করে আসছি। সম্প্রীতি যেন নষ্ট না হয় এবং পরবর্তী প্রজন্ম যেন নষ্ট না করে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।’

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলামসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

প্রতিমা বিসর্জনে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

B
BN DESK | 01 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার