Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

প্রতিরক্ষা সচিবের পরিচয় ভুয়া ব্যবহার করে প্রতারণা

BN DESK
30 October 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনের ছবি ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল। প্রতারণা এড়াতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব মো. আশরাফ উদ্দিনের ছবি ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে একাধিক মোবাইল নম্বর (০১৮৮১৭৪৭৩৪৩) বা হোয়াটসঅ্যাপ আইডি থেকে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা দাবি ও প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে। এ বিষয়ে সবাইকে সর্তক থাকার জন্য অনুরোধ করা হলো।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণ মানুষ যেন এ ধরনের প্রতারণার শিকার না হয় এবং অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের সতর্ক করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

প্রতিরক্ষা সচিবের পরিচয় ভুয়া ব্যবহার করে প্রতারণা

B
BN DESK | 26 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার