Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক প্রকাশ

BN DESK
15 December 2025, 11:10 AM পড়তে ১ মিনিট

সুদানে ড্রোন হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে এ ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

ফোনালাপে আন্তোনিও গুতেরেস বলেন, তিনি এই মর্মান্তিক ঘটনায় বিধ্বস্ত এবং গভীর সমবেদনা জানাতে ফোন করেছেন। হামলার ঘটনায় তিনি ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন এবং বাংলাদেশের প্রতি সংহতি জানান। নিহত শান্তিরক্ষীদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা পৌঁছে দিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন তিনি।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রাণহানিতে তিনি গভীরভাবে শোকাহত। আহত সেনাদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য নিরাপদ স্থানে স্থানান্তর এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন তিনি।

জাতিসংঘ মহাসচিব জানান, আহতদের প্রাথমিকভাবে সুদানের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের উন্নত সুযোগ-সুবিধাসম্পন্ন হাসপাতালে নেওয়ার ব্যবস্থা চলছে। আহতদের চিকিৎসা ও স্থানান্তরের উদ্যোগে গুরুত্ব দেওয়ায় গুতেরেসকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এই ফোনালাপে অধ্যাপক ইউনূস গত রমজানে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেন, অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করবে। এ বিষয়ে আশাবাদ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিবও।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক প্রকাশ

B
BN DESK | 15 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার