Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনায় তারেক রহমান

BN DESK
15 January 2026, 09:50 PM পড়তে ১ মিনিট

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে তারেক রহমানকে বহনকারী গাড়ি যমুনায় এসে পৌঁছায়। তারেক রহমানের সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রয়েছেন।

সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানের চেয়ারপারসন কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান। সেখানে ৬টা ৪৭ মিনিটে প্রবেশ করেন। পরে ৬টা ৫২ মিনিটে বাসভবন থেকে যমুনার উদ্দেশে রওনা হন তিনি।

এরমধ্য দিয়ে দেশে ফেরার পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন বিএনপি চেয়ারম্যান।

এর আগে, বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাজনৈতিক কোনো এজেন্ডা নেই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনায় তারেক রহমান

B
BN DESK | 15 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার