Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ : প্রধান উপদেষ্টা

BN DESK
10 November 2025, 03:00 PM পড়তে ১ মিনিট

জাতি পুনর্গঠনে সক্রিয় অংশগ্রহণের প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে : এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রবাসীদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তারা নিজ নিজ সামর্থ্যে অবদান রেখে জুলাই অভ্যুত্থানের ফলে সৃষ্ট পরিবর্তনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা সর্বদা আপনাদের সম্পৃক্ততা নিশ্চিত করার উপায় খুঁজে বের করার পরিকল্পনা করছি। আপনাদের দেখে আমরা নতুন সংকল্প নিয়ে দেশে ফেরার আত্মবিশ্বাস পাই। তিনি আরও বলেন, দর্শক সারি থেকে কথা বলা খুব সহজ, কিন্তু আমরা চাই আপনারা মাঠে আমাদের সঙ্গে যোগ দেন এবং একসঙ্গে খেলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমার আত্মবিশ্বাস আরও বেড়ে যায় যখন দেখলাম যে রাজনৈতিক নেতারা এই সফরে আমাদের সঙ্গে যোগ দিতে রাজি হয়েছেন।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন গত ১৫ মাসে জুলাই আন্দোলনের পর অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরেন। এরপর ‘ব্রিজিং বর্ডারস: কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াসপোরা এনগেজমেন্ট’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলসহ আরও তিনজন। সঞ্চালনায় ছিলেন বিশেষ দূত লুতফে সিদ্দিকী। আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন অংশ নেন।

পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সঞ্চালনা করেন আরেকটি আলোচনা ‘শেপিং টুমরো: দ্য ফিউচার অব বাংলাদেশ’, যেখানে এনসিপি নেত্রী তাসনিম জারা, বিএনপি নেতা হুমায়ুন কবির ও জামায়াত নেতা নকিবুর রহমান অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘শুভেচ্ছা’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশনও চালু করেন। এই অ্যাপটি প্রবাসীদের প্রয়োজনীয় পরিষেবা, দিকনির্দেশনা এবং বিনিয়োগের সুযোগ সম্পর্কে তথ্য সরবরাহ করার জন্য তৈরি করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ : প্রধান উপদেষ্টা

B
BN DESK | 28 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার