Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলায় নিহত ৩

BN DESK
11 November 2025, 07:00 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক: সমুদ্রপথে মাদক চোরাচালানের অভিযোগে প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হামলার কথা নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, বুধবারের এই হামলায় তিনজন নিহত হয়েছেন। এতে মার্কিন বাহিনীর কোনো ক্ষতি হয়নি।মঙ্গলবার প্রশান্ত মহাসাগরে আরেকটি নৌযানে মার্কিন হামলায় দুইজন নিহত হওয়ার একদিন পর এটি ঘটল।হেগসেথ আরো বলেন, নৌযানটি মহাসাগরের পূর্বাঞ্চলীয় রুট দিয়ে মাদক পাচার করতো।

গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ক্যারিবীয় সাগরে সাতটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে। প্রশান্ত মহাসাগরের জলসীমায় এবারই প্রথম হামলা করলো যুক্তরাষ্ট্র।

সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, ‘মাদক চোরাচালেরন বিরুদ্ধে এই হামলা অব্যাহত থাকবে। তিনি বলেন, এরা কেবল মাদক ব্যবসায়ী নয়, এরা মাদক সন্ত্রাসী, যারা আমাদের শহরগুলোতে মৃত্যু এবং ধ্বংস ডেকে আনছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় নৌকায় বোমা হামলা চালানোর আইনি অধিকার তার আছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলায় নিহত ৩

B
BN DESK | 23 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার