Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

প্রশাসন বিএনপি’র দিকে ঝুঁকে আছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

BN DESK
25 January 2026, 03:17 PM পড়তে ১ মিনিট

প্রশাসন বিএনপি’র দিকে ঝুঁকে আছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনে এনসিপি’র প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। আর ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুন্দর একটি সমাজব্যবস্থা গড়ে তুলবেন।

আজ রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি বাজারে নির্বাচনি প্রচারণা শুরু করেন ১০ দলীয় নির্বাচনি ঐক্যের ঢাকা-৮ আসনে মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে এজিবি কলোনি, মতিঝিল মডেল স্কুল ও এজিবি কলোনি হাসপাতাল এলাকায় গণসংযোগ করেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একটি দলের বড় বড় অনিয়ম প্রশাসনের চোখে পড়ে না। তবে ছোটখাটো বিষয় নিয়েও অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রশাসনের উচিত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

এদিকে, সকালে খিলগাঁও বৌ বাজার এলাকায় গণসংযোগ শুরু করেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। পরে খিলগাঁও মডেল উচ্চ বিদ্যালয় এলাকায় নির্বাচনি প্রচারণা চালান তিনি। নির্বাচিত হলে ঢাকা-৯ আসনে নাগরিক সব সুবিধা নিশ্চিত করে সব সমস্যা সমাধান করার আশ্বাস দেন ডা. তাসনিম জারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

প্রশাসন বিএনপি’র দিকে ঝুঁকে আছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

B
BN DESK | 25 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার