Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

প্রাথমিক শর্ত পূরণে নিবন্ধন পাচ্ছে এনসিপি

BN DESK
07 November 2025, 10:00 AM পড়তে ১ মিনিট

প্রাথমিক শর্ত পূরণ করায় ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) ও ‘বাংলাদেশ জাতীয় লীগ’ নামের দুটি রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নতুন এই দুই রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুটি দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এছাড়া, ১২টি দলের বিষয়ে অধিকতর যাচাই-বাছাই করা হবে। আর ৭টি দলের আবেদন নামঞ্জুর করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনে ১৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠপর্যায়ে তদন্ত করা হয়। আমাদের যাচাই-বাছাইয়ে দুটি দলকে এখন পর্যন্ত যোগ্য মনে হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক নিয়ে তাদের একটি চিঠি প্রদান করা হবে। তবে নিবন্ধনের বিজ্ঞপ্তি পরে প্রকাশ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

প্রাথমিক শর্ত পূরণে নিবন্ধন পাচ্ছে এনসিপি

B
BN DESK | 30 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার