Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

প্রেমিকার ছবিতে ‘লাভ রিঅ্যাক্ট’ নিয়ে স্বামী-স্ত্রীর মারামারি, তিনজন আহত

BN DESK
20 November 2025, 02:01 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক প্রেমিকার ছবিতে ‘লাভ রিঅ্যাক্ট’ দেওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয়েছিল তুমুল মারামারি। আর তার জেরে হাসপাতালে যেতে হলো দুই পরিবারের তিনজনকে। সম্প্রতি পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ঘটেছে এই ঘটনা।

জানা যায়, ধূপগুড়ি এলাকার ডোমোহানি গ্রামে দাম্পত্য বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ মোট তিনজন আহত হয়েছেন। তাদের ধূপগুড়ি সাব-ডিভিশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং লিখিত অভিযোগ নেওয়া হয়েছে।

অভিযোগকারী রুবিনা জানান, স্বামী শাহজাহানের মোবাইল ফোন থেকে তিনি ইনস্টাগ্রামে তার এক সাবেক প্রেমিকার ছবিতে দেওয়া ‘লাভ রিঅ্যাক্ট’ ও নিয়মিত বার্তা আদানপ্রদানের কথোপকথন দেখতে পান। বার্তাগুলোর ভাষা অনুপযুক্ত ছিল বলে দাবি করেন তিনি। এ নিয়ে রুবিনা তার স্বামীকে প্রশ্ন করলে বচসা শুরু হয় এবং তা পরে মারামারিতে রূপ নেয়।

এরপর রুবিনা তার কাছাকাছি থাকা বোন বিউটি পারভীনকে ফোনে জানান। বিউটি ঘটনাস্থলে গিয়ে বোনকে বাঁচাতে গেলে শাহজাহান তাকে ও তার পরিবারের সদস্যদেরও মারধর করেন বলে অভিযোগ। বিউটি দাবি করেন, শাহজাহানের বোন রাবেয়া তাকে বালতি ও কোদাল দিয়ে আঘাত করেন, ফলে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

মারামারির সময় শাহজাহানের মা-ও আহত হন বলে জানিয়েছে পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধূপগুড়ি থানায় অভিযোগ নথিভুক্ত হয়েছে, তদন্ত চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

প্রেমিকার ছবিতে ‘লাভ রিঅ্যাক্ট’ নিয়ে স্বামী-স্ত্রীর মারামারি, তিনজন আহত

B
BN DESK | 19 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার