Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের সঙ্গে সংঘর্ষে ডুবলো বাল্কহেড, সাঁতরে বাঁচলেন ৫

BN DESK
14 December 2025, 04:12 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে।

আজ রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় ফতুল্লা লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নৌ পুলিশের পাগলা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাল্কহেডে থাকা পাঁচজন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে তাৎক্ষণিকভাবে কোনো অভিযান শুরু করা হয়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে আসা ভোলাগামী ‘বোগদাদিয়া–১৩’ লঞ্চটির সঙ্গে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা সদরঘাটমুখী একটি বালুবাহী বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাল্কহেডটি দ্রুত নদীতে ডুবে যায়।

দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বাল্কহেড ডুবে যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, লঞ্চটির সামনের অংশ বালুবাহী বাল্কহেডটির ওপর উঠে যায়। বাল্কহেডটি ডুবে যেতে দেখে শ্রমিকরা প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভিডিও ধারণকারী সাদ্দাম হোসেন বলেন, “আমি তখন নদী পার হচ্ছিলাম। যে লাইনে দুইটি নৌযান চলছিল, দূর থেকেই বোঝা যাচ্ছিল যে সংঘর্ষ হতে পারে। তাই সঙ্গে সঙ্গে ভিডিও ধারণ শুরু করি।”

নৌ পুলিশের এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, ডুবে যাওয়া বাল্কহেড উদ্ধারে দ্রুত অভিযান শুরু করা হবে।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের সঙ্গে সংঘর্ষে ডুবলো বাল্কহেড, সাঁতরে বাঁচলেন ৫

B
BN DESK | 14 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার