Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ফতুল্লায় ড্রামের ভেতর মিলল দুই পা কাটা অর্ধগলিত মরদেহ

BN DESK
06 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জের ফতুল্লায় ড্রামের ভেতর থেকে অর্ধগলিত ও দুই পা কাটা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ফতুল্লার উত্তর শিয়াচর এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হয়।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। পরে নিহতের পরিচয় শনাক্ত হয়। তার নাম মো. নয়ন (৪৯)। তিনি ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পিলকুনি এলাকার বাসিন্দা। নয়নের বাবা মো. সালাম ও মাতা আয়েশা বেগম।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নয়নের দুটি স্ত্রী রয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তার দ্বিতীয় স্ত্রীর পরকীয়ার জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যার পর মরদেহটি গুম করার উদ্দেশ্যে ড্রামের ভেতর ভরে ফেলে রাখা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আমরা ঘটনাস্থল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেছি। নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর তদন্তে দেখা যায়, পারিবারিক কলহ ও পরকীয়ার জেরে তাকে হত্যা করা হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ মাঠে কাজ করছে। নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

ফতুল্লায় ড্রামের ভেতর মিলল দুই পা কাটা অর্ধগলিত মরদেহ

B
BN DESK | 07 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার