Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ফরিদপুরে ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক শিশু নিহত

BN DESK
16 November 2025, 03:37 PM পড়তে ১ মিনিট

ফরিদপুরে ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত হয়েছে তাসনিয়া ইসলাম (৮) নামে এক শিশু। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শিশুটির বাবা আতাউর রহমান (৩৮) আহত হয়েছেন।

গতকাল শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।

আহত হয়ে বাবা আতাউর রহমান বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আতাউর খুলনা জেলার দাকোপ উপজেলার খোনা গ্রামের বাসিন্দা আব্দুল গণির ছেলে। আতাউর পাশের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসুদেবপুর জামে মসজিদের ইমামতি করে জীবিকা নির্বাহ করেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে আতাউর রহমান তার আট বছর বয়সী শিশুকন্যাকে মোটরসাইকেলে করে নিয়ে ফরিদপুর শহরের দিকে রওনা হন। রাত সাড়ে ৯টার দিকে তারা ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। ওই সময় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের গতি বাড়িয়ে দেন আতাউর। পাশাপাশি মহাসড়কটির সংস্কার কাজ চলমান থাকায় অনেক স্থানে সুড়কি উঠে সড়কের বেহাল দশা হয়ে আছে। ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের পেছন থেকে শিশু তাসনিয়া ইসলাম সড়কের পাশে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় আতাউরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডাঙ্গী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম কাজী বলেন, মহাসড়কের সংস্কার কাজ চলমান থাকায় সড়কে ছোট ছোট ইটের টুকরা ও খোয়া উঠে রয়েছে। এখানে একটু অসাবধানভাবে মোটরসাইকেল চালালেই দুর্ঘটনায় পড়তে হয়। আতাউর তাড়াহুড়ো করতে গিয়ে মোটরসাইকেল নিয়ে পড়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা আমাকে জানিয়েছেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, এ ঘটনায় নিহত শিশুর মরদেহ হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। আহত আতাউরের চিকিৎসা চলছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এ ব্যাপারে অজ্ঞাত ট্রাকটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

ফরিদপুরে ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক শিশু নিহত

B
BN DESK | 16 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার