Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ফরিদপুরে পুকুর থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

BN DESK
09 January 2026, 05:32 PM পড়তে ১ মিনিট

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিখোঁজের তিন দিন পর নিজের পুকুর থেকে আমজেদ ওরফে আঞ্জু মোল্যা (৬০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের পূর্ব রাধানগর এলাকা থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আঞ্জু মোল্যা গ্রামের মৃত গনি মোল্যার ছেলে।

নিহত আঞ্জু মোল্লা মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। নিহতের স্বজনরা হত্যার আশঙ্কা প্রকাশ করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

সহকারী পুলিশ সুপারন(গরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

ফরিদপুরে পুকুর থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

B
BN DESK | 09 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার