Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ফরিদপুরে প্রকাশ্যে গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিলো দুই যুবক, ফুটেজ ভাইরাল

BN DESK
08 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট

ফরিদপুরে দিনদুপুরে পিস্তলসদৃশ বস্তু ঠেকিয়ে মঞ্জু রানী দাস (৩৬) নামের এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়েছে দুই যুবক। ছিনতাইয়ের পুরো ঘটনাটি পাশে থাকা একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে ফরিদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। মঞ্জু রানী দাস ওই এলাকার বিষু দাসের স্ত্রী।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বিষু দাসের স্ত্রী মঞ্জু রানী দাস প্রতিদিনের মতো ভোরবেলা ঘুম থেকে উঠে স্বামী বিষু দাসের ‌‘মা স্টোর’ নামে মুদি দোকানের সামনের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন। এসময় মোটরসাইকেলযোগে দুই যুবক আসেন সেখানে। মাত্র দেড় মিনিটের মধ্যে তার কানে থাকা একজোড়া কানের দুল ছিনিয়ে নেন তারা। পুরো ঘটনাটি দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ে।

ফুটেজে দেখা যায়, দোকানের সামনের সড়ক ঝাড়ু দিচ্ছেন ওই নারী। এসময় একটি মোটরসাইকেলে আসেন দুই যুবক। দুজনই হেলমেট পরিহিত। পেছনের যুবক প্রথমে ওই গৃহবধূর কানের দুলে টান দেন। এসময় সামনে থাকা (চালক) যুবক পিস্তলসদৃশ বস্তু বের করে তাক করে ভয় দেখান। পরে ওই নারী অপর কানের দুলটি খুলে দেন।

ভুক্তভোগী গৃহবধূ মঞ্জু রানী দাস বলেন, “প্রতিদিনই আমি দোকানের সামনের সড়কে ঝাড়ু দিই। হঠাৎ করে মোটরসাইকেলে দুজন আসে। তাদের আমি চিনিও না। এসেই আমার পাশে দাঁড়িয়ে কানের দুল ধরে টান দেয়। তখন পিস্তল বের করে বলে ‘চিৎকার করলে গুলি করে দেবো’। ভয়ে আমি নিজেই কানের দুল খুলে দিয়ে দিয়েছি।

গৃহবধূর স্বামী বিষু দাস বলেন, ‘সিসিটিভি ফুটেজ নিয়ে থানায় যাবো। আমাদের এলাকায় প্রায়ই চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আমাদের দাবি, এদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামানের মোবাইলে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেননি।

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

ফরিদপুরে প্রকাশ্যে গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিলো দুই যুবক, ফুটেজ ভাইরাল

B
BN DESK | 22 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার